রাণীশংকৈলে প্রাথমিক স্তরে নতুন বই বিতরণ 

শেয়ার করুন:


মাহাবুব আলম ,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ( ১ জানুয়ারি) ২০২৪ প্রতি বছরের মতো এবছরও শিশু শ্রণি, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ৩৭৫৮০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 
এ উপলক্ষে এদিন সকাল ১১ টায়  রাণীশংকৈল মডেল ও ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানিক ভাবে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়,জাহিদ হোসেন, সীমান্ত বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক গোলাম সারওয়ার বিপ্লবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 
২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে উপজেলার ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় , বেসরকারি ৩২ টি, এনজিও পরিচালিত স্কুল ৩ টি ও শিশুকল্যাণ স্কুল ১ টিসহ মোট ২৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ হাজার ৫ শত ৮০ জন শিক্ষার্থীকে ১ লাখ ৪৯ হাজার ৪৩০ টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। অপরদিকে একইদিনে উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন: