বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারের উদ্যোগে ২৭ শে এপ্রিল রোজ বুধবার ২০২২ ইং বেড়া মডেল থানা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার মাহফিলে আগত অতিথিবৃন্দের অভ্যর্থনা জানান।মাহফিলে অংশ নেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী,উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা, বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, থানায় কর্মরত পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।আগত সকল অতিথিবৃন্দের বেড়া মডেল থানার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন আমরা বিশ্বাস করি আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহন বেড়া মডেল থানা পুলিশ সদস্যদের সাথে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করবে।
অনান্য খবর
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক টিএমএসএস কার্যক্রম পরিদর্শন করলেন
এ কে খান : উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক,…
প্রাণ ফিরছে পোশাকশিল্পে
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ধকল কাটিয়ে স্বাভাবিক উৎপাদনে ফিরছে পোশাকশিল্প; রপ্তানিও বাড়ছে দিন দিন। এখন নতুন বাজারের সন্ধ্যানে পোশাক খাতসংশ্লিষ্টরা।…
বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জেরবানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে বানিয়াচং উপজেলা পরিষদ…
