বগুড়ায় টিএমএসএসের ব্যবস্থাপনায় মিতুলী ট্রাস্টের সহায়তায় শীত বস্ত্র বিতরণ

শেয়ার করুন:


আঃ খালেক পিভিএম,পাবনা ।।
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত মমইন বিনোদন জগতে টিএমএসএসের ব্যবস্থাপনাশ মিতুলী ফ্যামিলি ট্রাস্টের সহায়তায় এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।টিএমএসএসের মমইন বিনোদন জগতে বগুড়ার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে ১৭ জানুয়ারি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন আকতার মিতুলী ফ্যামিলি ট্রাস্টের মুখ্য ট্রাষ্টি ও রোটারি ক্লাব অব ঢাকা একেএস মিতুলী মাহবুব।মিতুলী ফ্যামিলী ট্রাষ্টের মুখ্য ট্রাস্টি ও টিএমএসএস’র আজীবন সদস্য মিতুলী মাহবুব বলেন এ ট্রাষ্টের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিভন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।তিনি বলেন আগামীতে আরো অনেক মানবিক কর্মসূচি নিয়ে তা পালন করার পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন করা হবে। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সভায় সভাপতির বক্তব্য দেন।তিনি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন মিতুলী ফ্যামিলী ট্রাষ্ট সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে।তিনি আরো বলেন এ প্রতিষ্ঠান,টিএমএসএসের মাধ্যমে মানবিক কাজ পরিচালনা করছে।টিএমএসএস তাদের প্রদত্ত বিভিন্ন সামাজিক কাজে সহায়তা প্রদান করছে।তিনি বলেন ট্রাষ্টের এমন উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।তিনি মিতুলী ট্রাস্টের এ সকল কার্যক্রমের জন্য সকল ট্রাষ্টির সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।তিনি সমাজের অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা প্রদান করার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহবান জানান।শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মতিউর রহমান, টিএমএসএসের সেক্টর প্রধান  উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,পরামর্শক মোঃ শহীদুল ইসলাম খান,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান,পরিচালক মোহাম্মদ আলী মিঠু,উপ-পরিচালক মোঃ মোমিনুল ইসলাম,সহকারী পরিচালক মোঃ সাফি পারভেজ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমা প্রমুখ উপস্থিত ছিলেন।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে টিএমএসের পক্ষ থেকে মিতুলী ফ্যামিলি ট্রাস্ট মানব কল্যাণ,স্বাস্থ্য,শিক্ষা,অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন পর্যায়ে সহায়তা প্রদান করে সামাজিক অবদান রাখায় মিতুলী মাহবুবের পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: