পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে ঘড়ে বসে ডিজিটাল সেবা প্রাপ্তি বিষয়ে মহিলাদের নিয়ে উঠান বৈঠক হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাও জেলা শাখার সভাপতি তাহমিনা হক মোল্লা, উপজেলা তথ্য আপা মুন্নি আকতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। বৈঠকে অনলাইনে মাধ্যমে চাকরির আবেদন পত্র পুরণ, ভর্তি পরীক্ষার ফরম পুরন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কৃষি শিক্ষা, ব্যবসা, আইনী পরমর্শ, চিকিৎসা সহ নানা ডিজিটাল সেবা নিয়ে আলোচনা করা হয়।মোঃ লাতিফুর রহমান লিমন
অনান্য খবর
চার বছরে বৈদেশিক বিনিয়োগ ১১ বিলিয়ন ডলার
মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের বিনিয়োগবান্ধব পদক্ষেপের ফলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন…
‘মৃত্যুঝুঁকি উপেক্ষা করে সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা’
করোনাভাইরাসের মহামারিতে সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মৃত্যুঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের…
ভাসানচর অনেক বেশি নিরাপদ, বলছে ঢাবির গবেষণা
নোয়াখালীর ভাসানচর দ্বীপটি পুরোপুরি বাসযোগ্য বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একদল…
