আনসার ভিডিপি’র মহাপরিচালকের গোপালগঞ্জে  জাতীর জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন:

আনসার ভিডিপি’র মহাপরিচালকের গোপালগঞ্জে  জাতীর জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি, পিএইচডি ২৮ আগস্ট সকাল ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের কাল রাতে ঘাতকের বুলেটে শাহাদত বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও দোয়া করা হয়। সর্বশেষ সম্মানিত মহাপরিচালক মহোদয় শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক, উপ-মহাপরিচালক প্রশাসন, উপ-মহাপরিচালক অপারেশন, পরিচালক ঢাকা রেঞ্জ, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), বাহিনীর অন্যান্য পরিচালক বৃন্দ, জেলা কমান্ড্যান্ট গোপালগঞ্জ, অধিনায়ক ২৩ বিএন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: