শেরপুর জেলা প্রতিনিধি :আট মামলায় জামিন নিয়ে কারামুক্ত হয়েছেনশেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী। আজ ৪ ফেব্রুয়ারী রাতে শেরপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এর শেরপুর জেলা ও দায়রা জজ তৌফিক আজিজ পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত ছয়টি মামলায় আজ দুপুরে জামিন প্রদান করেন। এর আগে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে হযরত আলী দুইটি মামলায় জামিন লাভ করেন।হযরত আলীকে গত ৪ জানুয়ারী চরপক্ষীমারি এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ একমাস কারাভোগের পর শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাগার থেকে বেরিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনান্য খবর
বিমান চলাচলে বাংলাদেশ-অস্ট্রিয়া চুক্তি সই
বিমান চলাচলের জন্য বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ভিয়েনায় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই…
প্রযুক্তিভিত্তিক দেশ গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর জাতি গঠনে তাঁর সরকারের অঙ্গীকার পুণর্ব্যক্ত করে বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তি…
অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বগুড়া জেলার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত
আঃ খালেক পিভিএম,পাবনা উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের…
