শেরপুর জেলা প্রতিনিধি :আট মামলায় জামিন নিয়ে কারামুক্ত হয়েছেনশেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী। আজ ৪ ফেব্রুয়ারী রাতে শেরপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এর শেরপুর জেলা ও দায়রা জজ তৌফিক আজিজ পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত ছয়টি মামলায় আজ দুপুরে জামিন প্রদান করেন। এর আগে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে হযরত আলী দুইটি মামলায় জামিন লাভ করেন।হযরত আলীকে গত ৪ জানুয়ারী চরপক্ষীমারি এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ একমাস কারাভোগের পর শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাগার থেকে বেরিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনান্য খবর
বিদেশীদের কথায় ক্ষমতা বদল হবে না : এনামুল হক শামীম
শরীয়তপুর,১২ আগস্ট(শনিবার): পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু…
করোনা আক্রান্ত মায়েরা শিশুদের দুধ পান করাতে পারবেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে সম্ভাব্য বা আক্রান্ত মায়েরা তাদের শিশু সন্তানদের দুধ পান করানো…
পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক কর্তৃক গাক এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
উত্তরাঞ্চল প্রতিনিধি ।। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র মহাব্যবস্থাপক ড.আকন্দ মোঃ রফিকুল ইসলাম গত ২২ থেকে ২৪ আগষ্ট পর্যন্ত বগুড়ার…
