ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে মহানগর উত্তরের সহসভাপতি এস এম জাকির হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তর কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত সহ-সভাপতি এস এম জাকির হোসেন। রবিবার ৯ নভেম্বর ঢাকার মতিঝিল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় তিনি প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম, নতুন নেতৃত্বের দায়িত্ব ও কর্তব্য, দলকে আরও সুসংগঠিত করা ও দেশব্যাপী পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান, গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির দলীয় মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সহ-সভাপতি খোন্দকার সালাহউদ্দিন রমি, মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া নবনির্বাচিত সহ-সভাপতি এস এম জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল একটি আদর্শভিত্তিক ও সুসংগঠিত পেশাজীবী সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নতুন নেতৃত্বের প্রতি আমার প্রত্যাশা, তারা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেবেন।
তিনি আরও বলেন, পেশাজীবীরা দেশের উন্নয়ন, গণতন্ত্র, সামাজিক অগ্রগতি ও রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্বের সমন্বয়ে পেশাজীবী দলকে একটি শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।
নবনির্বাচিত সহ-সভাপতি এস এম জাকির হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠন তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথ ভাবে পালনে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেবেন। ঢাকা মহানগর উত্তর এলাকায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করতে তিনি কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
ঢাকায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে মহানগর উত্তরের সহসভাপতি এস এম জাকির হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়
