পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এ কে খান :

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে পাবনায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ জুন সকালে পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এসেট প্রকল্পের অর্থায়নে “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সামসাদ খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোকসেদুল আলম এবং ডাইনামিক সান পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্ল্যান্ট ম্যানেজার মো. জহুরুল ইসলাম প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবির। আলোচক হিসেবে বক্তব্য দেন নদী গবেষক ড. মনসুর আলম এবং সাইদ সাইমন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদুল ইসলাম।
বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, বিভিন্ন প্যাটার্ন শনাক্তকরণ, ভবিষ্যৎ প্রবণতা নির্ধারণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে এআই আজ শিল্প ও প্রযুক্তিগত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও শিল্পব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে যুগোপযোগী করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, অটোমেশন, রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সেমিনারে পাবনার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, শিক্ষাবিদ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন: