নওগাঁ বিশ্বদ্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
এ কে খান :
শুক্রবার সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়’র রেজিস্ট্রার ড. মো: আলাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, জামাতের সেক্রেটারী এ্যাড আবু সায়েম. নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, দেশ টিভির প্রতিনিধি কাজী কামাল, প্রথম আলোর সসাংবাদিক ওমর ফারুক, জিটিভির প্রতিনিধি আব্দুর রউফ পাভেল, নাগরিক টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলী, সময় টিভির প্রতিনিধি এম আর রকি, এখন টিভির প্রতিনিধি আব্বাস আলী, বৈশাখী টিভির প্রতিনিধি আরমান প্রমূখ। এছাড়াও ইফতারে নওগাঁ’র বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা: হাছানাত আলী বলেন, একাডেমিক কার্যক্রম চালু করার ইচ্ছে ছিলো। অনেক চেষ্টার পর তা সফল হয়েছি। দুই বিষয়ে পাঠদানের অনুমতি মিলেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে। অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষসমুহ পাঠদানের উপযোগী করা হয়েছে। আগামীতে আরো কয়েকটি বিষয় পাঠদানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।তিনি আরো বলেন যে নওগাঁ একটি কৃষিভিত্তিক জেলা। সুতরাং কৃষি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
