অধ্যক্ষ নজরুল ইসলাম রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নিযুক্ত
এ কে খান :
পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন। জাতীয়তাবাদী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের হাড়িবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ আফসার আলী খানের পুত্র। তিনি ৫ ভাই ও ৩ বোনের মধ্যে পিতামাতার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা অঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন রুমি তার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অধ্যক্ষ নজরুল ইসলাম খান বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি রাজশাহী বিভাগের সর্বস্তরের পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন। সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতায় রাজশাহী বিভাগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরের পর রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানা সংগঠন ও পেশাজীবিদের নিয়ে পর্যায়ক্রমে কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। ব্যক্তিগত জীবনে অধ্যক্ষ নজরুল ইসলাম খান বিবাহিত এবং এক পুত্র ও কন্যা সন্তানের জনক। তার স্ত্রী শাহনাজ পারভীন জলি টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। পুত্র সিফাত ইসলাম জিয়ন রাজশাহীর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আইন বিভাগের সপ্তম বর্ষের শিক্ষার্থী। ছাত্রজীবনে তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। জিয়ন বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় পাবনা সদর আসনের নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কন্যা নাজিফা তাবাসসুম বাসিন এ বছর সরকারি শহিদ বুলবুল কলেজের বিঞ্জান বিভাগ বিভাগ থেকে এইচ এস সি পরীক্ষা দিবে।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম খান দেশ ও জাতির কল্যাণে এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
