মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃকআগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম(৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। এছাড়াও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
অনান্য খবর
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের মনোনীতদের নাম ঘোষণা
বৃক্ষরোপণ অভিযানকে টেকসই ও স্বতঃস্ফূর্ত কার্যক্রমে পরিণত করার উদ্দেশ্যে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯’ প্রদানের জন্য ১৪ জন ব্যক্তি ও ১৬…
বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গমাতা দেশ গঠনে অসামান্য অবদান রেখেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাণী প্রদান করেছেন। তিনি বলেন, সর্বকালের…
অ্যাস্ট্রাজেনেকার পৌনে তিন লাখ ডোজ টিকা উপহার দিলো বুলগেরিয়া
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই লাখ ৭০ হাজার ডোজ পাঠিয়েছে বুলগেরিয়া। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই টিকা দেশে পৌঁছেছে বলে বাংলা ট্রিবিউনকে…
