কুষ্ঠিয়ার ভেড়ামারা উপজেলা  পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময় সভা

কুষ্ঠিয়ার ভেড়ামারা উপজেলা  পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময় সভা
শেয়ার করুন:

কুষ্ঠিয়ার ভেড়ামারা উপজেলা  পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময় সভা

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের দিকনির্দেশনায় সারাদেশ ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের কুষ্টিয়ার অস্থায়ী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবিত উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও পেশাজীবী দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনকল্যাণে পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জাতীয়তাবাদী পেশাজীবী দল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক নিলুফা আকতার এবং সিনিয়র সহ-সভাপতি পারভেজ মাজমাদার প্রমূখ। এছাড়া প্রস্তাবিত ভেড়ামারা উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। প্রস্তাবিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীলদের নাম নিয়ে আলোচনা করা হয়। প্রস্তাবিত কাঠামোয় জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক নিলুফা আকতার, সহ-সভাপতি সুলতান আহমদ, দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে এমন কাঠামোর ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের লক্ষে ভেড়ামারা উপজেলার বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে ভেড়ামারা উপজেলা কমিটি গঠন ও নেতৃবৃন্দের নাম প্রস্তাব করা হয়। এমন কাঠামো অনুসারে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি গঠিত হলে এ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন: