বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারের উদ্যোগে ২৭ শে এপ্রিল রোজ বুধবার ২০২২ ইং বেড়া মডেল থানা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার মাহফিলে আগত অতিথিবৃন্দের অভ্যর্থনা জানান।মাহফিলে অংশ নেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী,উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা, বেড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, থানায় কর্মরত পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।আগত সকল অতিথিবৃন্দের বেড়া মডেল থানার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এ সময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন আমরা বিশ্বাস করি আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহন বেড়া মডেল থানা পুলিশ সদস্যদের সাথে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করবে।
অনান্য খবর
অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে ৪১২২ কোটি টাকার প্রকল্প
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারের পক্ষ…
১৭ মার্চ আসছে ২০০ টাকার নোট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে আসছে ২০০ টাকার নোট। আগামী ১৭ মার্চ নতুন এই নোট বাজারে…
চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল
ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’ নামে রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল উদ্বোধন করা হবে আগামীকাল রোববার। এক হাজার…
