মানবিক সহায়তার আওতায় আফগানিস্তানে খাবার ও ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়েছে।ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আফগানিস্তানে অংশগ্রহণমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নির্বিঘ্নে চলবে। যার মধ্য দিয়ে সেদেশের সর্বস্তরের মানুষ দেশের সংস্কার ও আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দেশটির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।পররাষ্ট্রসচিব আরো বলেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের পুনর্গঠন ও আঞ্চলিক শান্তির স্বার্থে অংশগ্রহণমূলক উন্নয়নে জোর দিয়েছেন তিনি।মাসুদ মিন মোমেন বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে। এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়। তিনি জরুরি অধিবেশন আহ্বানের জন্য ওআইসির ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আফগানিস্তানের জনগণের সহায়তার জন্য জোট ও জোটের বাইরে সহযোগিতা বাড়াতে নেতাদের প্রতি আহ্বান জানান।
অনান্য খবর
মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছর পূর্তি আজ
আজ ১০ জানুয়ারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন…
সাধারণ সর্দি-কাশি নাকি করোনাভাইরাস? যেভাবে বুঝবেন
ঋতু বদলের এই সময়ে ঘরে ঘরে সর্দি-কাশি দেখা দেয়া খুব স্বাভাবিক চিত্র। এদিকে করোনার আতঙ্কে কোণঠাসা মানুষ। তাই সর্দি-কাশি…
আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার বেঁধে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) ইচ্ছে মতো ঋণের সুদ নিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ১৬ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদ নির্ধারণ করছে।…
