ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) ইচ্ছে মতো ঋণের সুদ নিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ১৬ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদ নির্ধারণ করছে। এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ী, উদ্যোক্তা ও ঋণগ্রহীতারা। তাই যৌক্তিক পর্যায় নামিয়ে আনতে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেরও ঋণের সুদহার বেঁধে দেবে কেন্দ্রীয় ব্যাংক।রোববার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ৪২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থার পর্ষদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, ব্যাংকগুলোর সর্বোচ্চ ঋণের সুদ হার ৯ হলেও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সুদহার বেঁধে দেওয়া ছিল না। তারা তাদের ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করছে। কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ, আবার অনেকে ১৮ শতাংশও সুদ নিচ্ছে। এটি বাজারের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আর্থিক প্রতিষ্ঠানের আমানত ও ঋণ, লিজ ও বিনিয়ােগের সুদ বা মুনাফার হার যৌক্তিক পর্যায়ে আনার বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড বিষয়টির সঙ্গে একমত হয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।সুদহার কত টাকা বেঁধে দেওয়া হবে জানতে চাইলে মুখপাত্র বলেন, বোর্ড এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। এখন সংশ্লিষ্টরা বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করবে সুদহার কত টাকায় নামিয়ে আনা যায়। এছাড়া বোর্ড রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর আকার সাময়িক বাড়ানোর বিষয়ও ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে মুখপাত্র জানান। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বোর্ড সভায় সভাপতিত্ব করেন। এসময় বোর্ড সদস্যসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা গেছে, আজকের সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য এসি বাস সরবরাহ ও অপারেশন ম্যানেজার হতে সিনিয়র অপারেশন ম্যানেজার পদে পদোন্নতির ক্ষেত্রে কম্পিউটার অপারেশন সুপারভাইজার পদ হতে অপারেশন ম্যানেজার পদে পদোন্নতির নীতিমালা অনুসরণ করার পাশাপাশি দুর্নীতির দায়ে শাস্তি পাওয়া বাংলাদেশ ব্যাংকের এক উপমহাব্যবস্থাপকের শাস্তি মওকুফ বিষয়ে আলোচনা হয়।এছাড়া সিআইবি রিপাের্টে ঋণের তথ্য গােপন করার অভিযােগে অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে করা জরিমানা মওকুফের আবেদন এবং পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক লি.) সহজে বিনিময়যােগ্য সম্পদ (এসএলআর) সংরক্ষণের হার পুনর্নির্ধারণ প্রসঙ্গে আলোচনা হয়। তবে এসব বিষয়ে বোর্ড কী সিদ্ধান্ত নিয়েছে তা জানতে চাইলে কিছু বলতে রাজি হননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঋণের সুদ হার ৯ শতাংশ বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। যা ওই বছরের এপ্রিল থেকে কার্যকর হয়। এর ফলে নতুন ও পুরোনো সব ধরনের ঋণে সুদ হার হয় ৯ শতাংশে নেমে আসে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই বছর ২৪ সেপ্টেম্বর ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদহার বেঁধে দেওয়া হয়। দেশের কোনো ব্যাংকই ক্রেডিট কার্ডে ২০ শতাংশের বেশি সুদ আদায় করতে পারবে না। যা ওই বছর ১ অক্টোবর থেকে কার্যকর হয়।
অনান্য খবর
নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
সারাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত ৩৬ হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নিয়োগপত্র তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষক পদে নিয়োগ পাওয়া দুই হাজার ৬৫ জন প্রার্থীর প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র এবং এনটিআরসিএর সুপারিশ পাওয়া ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী দীপু মনির। তবে তার স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ শনিবার রাতে করোনা পজিটিভ হওয়ার পর থেকে তিনি (শিক্ষামন্ত্রী) আইসোলেশনে আছেন। এ বিষয়ে জানতে চাইলে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষামন্ত্রীর স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন। সে কারণে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সশরীরে অংশ নেবেন না, ভার্চুয়ালি যোগ দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে দুই হাজার ৬৫ জনকে নির্বাচিত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সেখানে উল্লিখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাকি প্রার্থীদের মধ্যে চার হাজার ১৯৮ জনের পুলিশ ভেরিফিকেশনের ভি রোল ফরম না পাঠানো, ৯ জনের প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়া, তিনজনের নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করাসহ বিভিন্ন কারণে মোট চার হাজার ২১০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। যে প্রার্থীদের সুপারিশ করা হয়নি, তাদের তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে প্রার্থীরা ভি রোল ফরম পাঠাননি, তাদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের প্রাথমিক নির্বাচন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগে দুই বছর আগে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে সুপারিশ করা হয়। পরে তাদের পুলিশ ভেরিফিকেশনের নামে দুই বছর সময়ক্ষেপণ করা হয়। সব প্রক্রিয়া শেষ হওয়ায় তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গণতন্ত্রের জন্য গণমাধ্যম অনস্বীকার্য : স্পিকার
নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহে সমগ্র…
যোগাযোগ খাতে ব্যাপক সাফল্য
গত মহাজোট সরকারের তিন বছর পার হওয়ার পর ২০১১ সালের নভেম্বরে ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়’ (তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়) এর…
