মানবিক সহায়তার আওতায় আফগানিস্তানে খাবার ও ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়েছে।ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আফগানিস্তানে অংশগ্রহণমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নির্বিঘ্নে চলবে। যার মধ্য দিয়ে সেদেশের সর্বস্তরের মানুষ দেশের সংস্কার ও আঞ্চলিক শান্তি বজায় রাখার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি দেশটির বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।পররাষ্ট্রসচিব আরো বলেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ প্রেক্ষাপটে আফগানিস্তানের পুনর্গঠন ও আঞ্চলিক শান্তির স্বার্থে অংশগ্রহণমূলক উন্নয়নে জোর দিয়েছেন তিনি।মাসুদ মিন মোমেন বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে। এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়। তিনি জরুরি অধিবেশন আহ্বানের জন্য ওআইসির ভূমিকার প্রশংসা করার পাশাপাশি আফগানিস্তানের জনগণের সহায়তার জন্য জোট ও জোটের বাইরে সহযোগিতা বাড়াতে নেতাদের প্রতি আহ্বান জানান।
অনান্য খবর
বাংলাদেশের ঋণ পরিস্থিতি নিরাপদ মনে করে আইএমএফ
আইএমএফ বলেছে, পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশের তুলনায় বাংলাদেশের ঋণের পরিমাণ জিডিপির চেয়ে অনেক কম। ফলে বাংলাদেশ এ ক্ষেত্রে নিরাপদেই আছে।…
‘ভাবিনি এমন সুন্দর একখান ঘর আমাদের হবে’
নতুন বছরে নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগে আপ্লুত মুন্না বলেন, ‘মাঠে কৃষিকাজ করি, পরের জমিতে। দিনের হাজিরা তিনশ’ টাকা।…
৭ দিনে বাণিজ্যিক জমির নামজারি করার উদ্যোগ সরকারের
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে কেনা জমির নামজারি যেন ‘ফার্স্ট ট্র্যাক’ বিবেচনায় সাতদিনে করা…
