পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৭৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে বেড়া উপজেলার মাসুমদিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক মির্জা ছিদ্দিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম শুভ দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা শুক্রবার ৫ জুন পাবনা শহরের লাহিড়ীপাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট মির্জা মো. আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মান্নান মাস্টার, বিএনপির সিনিয়র নেতা আব্দুস সামাদ খান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু প্রমূখ।জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন রুমির স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মান্নান মাস্টারসহ বিশিষ্ট ব্যক্তিরা। পূর্ণাঙ্গ কমিটির আট সদস্যের নির্বাহী পরিষদে সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবুর পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু, আব্দুর রশিদ, আলতাব হোসেন খান, মামুনুর রশিদ মন্টু, মীর রফিকুল ইসলাম বাবু ও মো. হাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী পেশাজীবী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে পাবনা জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু বলেন, জেলার পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করা হবে। বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের পাশাপাশি পেশাজীবীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে, পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটি অনুমোদনের জন্য বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু ও অন্য সদস্যরা।

শেয়ার করুন: