হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫ মে) বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে হবিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল; হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম; হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি তাহমিনা বেগম গিনি।
প্রবন্ধ উপস্থাপনা করেন বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
