স্বচ্ছ নিয়োগে এমপি শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা—কৃতজ্ঞতা জানালেন জেলা প্রশাসক

স্বচ্ছ নিয়োগে এমপি শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা—কৃতজ্ঞতা জানালেন জেলা প্রশাসক
শেয়ার করুন:

স্বচ্ছ নিয়োগে এমপি শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা—কৃতজ্ঞতা জানালেন জেলা প্রশাসক
এ কে খান পাবনা ব্যুরো :
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নবনিয়োগপ্রাপ্ত ১৮ জন কর্মচারীর যোগদান উপলক্ষে বৃহস্পতিবার ২৫ জুন জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুল দিয়ে নবনিয়োগ প্রাপ্তদের বরণ করে নেওয়া হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, প্রায় ৮ হাজার আবেদনকারীর মধ্য থেকে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিবলেন,“এই নিয়োগ প্রক্রিয়া আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। পাবনার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ এবং প্রশাসনের কেউই আমাকে কোনো ধরনের সুপারিশ বা চাপ দেননি। এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুত শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত সরকারি চাকরির সুযোগের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করা গেলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে।
নবনিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “চাকরি পাওয়ার আগের দিন পর্যন্ত আপনারা যে সংগ্রামের মধ্য দিয়ে এসেছেন, সেটি সবসময় মনে রাখবেন। জনগণের সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মুসা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস সবসময় মেধা ও যোগ্যতার মূল্যায়নে বিশ্বাস করেন। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ রাখতে তিনি রাজনৈতিক নেতাকর্মীদের জেলা প্রশাসকের কাছে কোনো ধরনের সুপারিশ না করার নির্দেশনা দিয়েছিলেন। তাঁর দৃঢ় অবস্থানের কারণেই ঘুষ, তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। এ সময় সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাবেক ছাত্রনেতা এনামুল হক পলাশসহ অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: