জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
শেয়ার করুন:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আঃ খালেক খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশে সংগঠনটির সামাজিক, মানবিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, পাবনা জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপির কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ কর্মসূচি পালন করা হয়। পাবনা জেলা পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবুর নেতৃত্বে র‌্যালিটি শহরের রফিকুল ইসলাম বকুলের বাসভবনে অবস্থিত পেশাজীবী দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন।জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে জাতীয়তাবাদী আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে পেশাজীবীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক মির্জা সিদ্দিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম খোকন, সহসভাপতি অধ্যাপক রবিউল ইসলাম বাবু, সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম শুভ এবং অর্থ সম্পাদক মিলন একলাস শাহীন।
বক্তারা জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্ব ও দিকনির্দেশনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন: