খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পেশাজীবী দলের বর্ণাঢ্য র‍্যালি

খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পেশাজীবী দলের বর্ণাঢ্য র‍্যালি
শেয়ার করুন:

খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পেশাজীবী দলের বর্ণাঢ্য র‍্যালি
আঃ খালেক খান :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর খুলনার শিববাড়ী মোড় থেকে আলোচনা সভা শেষে র‍্যালিটি শুরু হয়। রেলিটি শুরুর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে রেলিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হওয়। র‍্যালিতে পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার গতিশীল নেতৃত্ব, দিকনির্দেশনা ও পরামর্শে দেশব্যাপী সংগঠনটির সাংগঠনিক, সামাজিক, মানবিক ও দলীয় কার্যক্রম ধারাবাহিক ভাবে পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে খুলনা মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন। র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন টিটু, খুলনা জেলা পেশাজীবী দলের সভাপতি এস এম মঞ্জুর কাদের, মহানগর পেশাজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মঞ্জুর হাসান অপু। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর পেশাজীবী দলের সহসভাপতি মাস্টার মোজাহের আলী ও মোস্তাফিজুর রহমান টিংকু, জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রসুল শিমুল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের মোর্শেদ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এস এম আলমগীর হোসেন রুবেল, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জসিম উদ্দিন লাবু, মাহাবুব হাসান মুন্না, ইঞ্জিনিয়ার সেলিমুল আজাদ, জেলা শাখার কোষাধ্যক্ষ হামিদুর রহমান ময়না, জাহাঙ্গীর হোসেন এবং মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় মহানগর ও জেলা শাখার অধীন বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও র‍্যালিতে অংশ নেন।র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত হয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন: