বিশেষ প্রতিনিধি ।।
তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা,প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও টিএমএসএসের পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।তাঁর মৃত্যুতে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রপথিক শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম শোক জ্ঞাপন করেছেন।তিনি টিএমএসএসের পক্ষ থেকে শোকাহত চিত্তে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ব্যক্তিগত ভাবে ও টিএমএসএসের পক্ষ থেকে মহান আল্লাহ কাছে তাঁর সন্তানদের ধৈর্য্য ধারণ করার জন্য দোয়া কামনা করেন।এছাড়া ঢাকার সফেন ফাউন্ডেশনের চেয়ারম্যান,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড.খান আসাদুজ্জামান এবং পাবনা থেকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আঃ খালেক পিভিএম রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন।তাঁরা শোকার্ত পরিবারের প্রতি ধৈর্য্য ধারণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।রোকেয়া আফজাল রহমান মৃত্যু কালে ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ব্যাংক কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করা এই কর্মবীর মহীয়সী নারী বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।রোকেয়া আফজাল রহমান নারী উদ্দোক্তাদের উন্নয়নে কাজ করতে গিয়ে বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারনের সভাপতির দায়িত্ব পালন করছেন।তিনি বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএসের অকৃত্রিম হিতৈষী ছিলেন।টিএমএসএস পরিবারের পক্ষ থেকে তাঁর শোকার্ত পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
