পাবনা থেকে আব্দুল খালেক খান ।। দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগেেমর সাথে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের ব্যাংক কর্মকর্তারা গত ৮ জানুয়ারী বগুড়ার তাঁর টিএমএসএস কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় করেন। বিগত বছরের ব্যাংকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক এবং টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম, অডিট টিমের টিম লিডার আলী আবু রায়হান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাহাজাহান পুর শাখায় ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান,নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ জুলফিকার মতিন ও নিবাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহম্মদ প্রমুখ। বক্তারা ব্যাংকের বিগত বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। ড, হোসেন আরা বেগম ব্যাংক কর্মকর্তাদের কর্মকান্ডগুলি ধৈর্য সহকারে শোনেন ও ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানান। শেষে ব্যাংকের পক্ষ থেকে প্রফেসর ড হোসনে আরা বেগম কে ব্যাংক কর্মকর্তা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২০২২ সালের নতুন বছরের শুভেচ্ছা উপহার ক্যালেন্ডার প্রদান করেন। তিনি ক্যালেন্ডার গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁর পক্ষ থেকেও ব্যাংক কর্তৃপক্ষকেও নতুন বছরের শুভেচ্ছা শুভকামনা করেন। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহম্মদ ও টিএমএসএসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনান্য খবর
কুড়িগ্রামে পুষ্টি সমন্বয় কমিটির সাথে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শেষে টিএমএসএস কর্তৃক হুইল চেয়ার বিতরণ
আঃ খালেক পিভিএম,পাবনা।। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা কর্তৃক আয়োজিত পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুত্তর পিপল প্রকল্পের আওতায় উপজেলা পুষ্টি…
বিএসএমএমইউতে হলো বঙ্গমাতা কোভিড ফিল্ড হাসপাতাল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালের উদ্বোধন হয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী…
আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে অলোচনা সভা অনুষ্ঠিত
কামরুজ্জামান টিপু : আগামী ২১ মে পাবনা জেলার আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় আজ ১৭ মে…
