বগুড়ায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বিওটি সভায় করতোয়া সম্পাদককে সংবর্ধনা
এ কে খান :
বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) সভায় দৈনিক করতোয়ার সম্পাদক ও বিওটি সদস্য মো. মোজাম্মেল হক লালুকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৬ জুন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিওটি সভাকক্ষে অনুষ্ঠিত বিওটির ১০৩তম সভায় এ সম্মাননা প্রদান করা হয়। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. হোসনে-আরা বেগম সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে এর উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং তাঁর সম্পাদিত দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করায় মো. মোজাম্মেল হক লালুকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সভায় বিওটির নতুন সদস্য ফাবিহা নওমি হুসাইনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিওটির ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুল রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সরকার, সদস্য মো. জাহেদুর রহমান, মো. নাসিরুন নবী, টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম, সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান, নওঁগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী এবং সৈয়দা রাকিবা সুলতানা প্রমুখ।অনলাইনে সভায় যুক্ত ছিলেন প্রকৌশলী মো. হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু, ফয়জুন নাহার, ড. নিগার সুলতানা এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গৌতম কুমার, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মো. নজরুল ইসলাম, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়া কমী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে বিওটির সদস্যদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিওটি সেক্রেটারি এএইচ এম গোলাম রসুল খান।
