প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আইপিআই’র প্রেসিডেন্টের বৈঠক
নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ যুক্তরাষ্ট্রে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (IPI)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) Zeid Ra’ad Al Hussein এক বৈঠকে মিলিত হন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA)-এর ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় হয়।
