পাবনার আরিফপুর হাজীর হাটে তরুণদের জয়যাত্রা নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
আঃ খালেক খান :
পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী আরিফপুর হাজীর হাটে উৎসব মুখর পরিবেশে তরুণদের জয়যাত্রা নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ খেলাটি হাজির হাট মাঠে অনুষ্ঠিত হয়। এমন ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক, তরুণ ও উৎসুক জনতাদের মধ্যে ব্যাপক সারা উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। আরিফপুর হাজীর হাট মাদ্রাসার সামনে চকি, চেয়ার-টেবিলের হাট মাঠ চত্বরে আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আরিফুর হাজিরাট জে ইউএস ফাজিল মাদ্রাসার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলিম প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ঐতিহ্যবাহী আরিফপুর হাজীর হাট কমিটির সভাপতি, রানা ইকোপার্ক ও রানা গ্রুপের চেয়ারম্যান, পাবনার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব মোঃ রুহুল আমিন বিশ্বাস রানা। তিনি বলেন মানুষের সুস্থ থাকতে শরীরের যেমন খাদ্যের প্রয়োজন তেমনি মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। আর খেলাধুলা মানুষকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে। তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেদের আত্মনিয়োগ করলে নানা অপরাধ কর্মকান্ড থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাই তিনি উপস্থিত সবাইকে নিয়মিত নানা ধরনের খেলাধুলা চর্চার করতে আহ্বান জানান।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসপো গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আলিমুজ্জামান বিশ্বাস পনি। পনি বিশ্বাস বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করা দরকার। তিনি আরো বলেন,একমাত্র খেলাধুলাই দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। এজন্য তিনি উপস্থিত সবাইকে তাদের নিজ নিজ কাজ ও অবস্থানের পাশাপাশি মানসিক শান্তির জন্য নানা ধরনের খেলাধুলা করার পরামর্শ দেন। এ সময় আরিফপুর হাজীর হাট ব্যবসায়ী সমিতির সদস্য হাজী আব্দুল রউপ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মিজানুর রহমান মকু, হাট পরিচালনা কমিটির সদস্য ও সুইট ক্লাবের সভাপতি আলী আকবর হোসেন হৃদয় খান, হাট পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম হোসেন, সাইকেল হাট পরিচালনা কমিটির সদস্য আলতাব মাহমুদ খান, কাঁচামাল হাট কমিটির সদস্য বাদশা বিশ্বাস, সুমন শেখ, মো.আফজল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আঞ্চলিক নেতৃ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নাঈম স্পোর্টিং ক্লাব +২ প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে জুয়েল স্পোর্টিং ক্লাব +১ স্থান অর্জন করে রানার্স আপ হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সহায়তা করে।
স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট এলাকায় ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক ও সুস্থ বিনোদন’র পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ও হাজীরহাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোঃ একরাম হোসেন। এ সময় আর্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ নানা শ্রেণী পেশার মানুষ ক্রিয়া-প্রেমী জনসাধারণ খেলোয়াড় ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
