পাবনার আটঘরিয়া থানায় পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়া থানায় পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনার আটঘরিয়া থানায় পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

এ কে খান :

জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসাধারণের সমস্যা ও মতামত সরাসরি জানার লক্ষ্যে পাবনার আটঘরিয়া থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ জুন পাবনা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। তিনি উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ওপেন হাউজ-ডেতে বক্তারা বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা এবং আস্থার ভিত্তিতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। তারা জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, জনগণের সমস্যা সমাধান এবং সেবার মান বৃদ্ধি করতে পুলিশ সর্বদা আন্তরিক। তিনি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের আস্থা ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ওপেন হাউজ ডের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিশ্বাসের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন: