নাটোর সদর ও গুরুদাসপুর চালকলে অভিযান ও জরিমানা

শেয়ার করুন:

অবৈধভাবে চাল মজুদ, ওজনে কম দেয়া, কম দামে ধান কিনে প্রক্রিয়াকরন খরচের তুলনায় বেশি দামে চাল বিক্রিসহ নানা অপরাধে নাটোরের গুরুদাসপুরে চারটি রাইস মিল মালিককে ১লাখ ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চাঁচকৈড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোর্তুজা খান এই জরিমানা আদায় করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম এবং র্যা ব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার শেখ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় চাঁচকৈড় বাজারের সততা ট্রেডার্স’র মালিক রায়হান উদ্দিন অবৈধ ভাবে চাল মজুদ রাখায় ৭০হাজার টাকা, চৌধুরি ট্রেডার্স’র মালিক কিশোর কুমার চৌধুরীকে ৫০হাজার টাকা, জাহাঙ্গীর আলমকে ৫০হাজার এবং কেএম ট্রেডার্স’র মালিক আলমগীর কবিরকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোর্তুজা খান। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে র্যা ব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার শেখ আনোয়ার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা নূর মোমেন, কনজুমার এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক রইচ উদ্দিন উপস্থিত ছিলেন। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম বলেন, হঠাৎ করেই চালের বাজার অস্থিতিশীল হতে থাকে। চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিটি রাইস মিলে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গুরুদাসপুরে অবৈধভাবে চাল মজুদ, ওজনে কম দেয়া, বূয়া ট্রের্ড মার্ক ব্যবহার, কমদামে ধান ক্রয় করে প্রক্রিয়াকরন খরচের তুলনায় অনেক বেশি দামে বিক্রি করার অপরাধে চারটি চালকল মালিকদের জরিমানা আদায় করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, এরআগে গত ১৬ সেপ্টেম্বর অবৈধ ধান-চাল মজুদ সহ নানা অপরাধে বড়াইগ্রামের রশিদ অটো রাইস মিল মালিককে ৫০হাজার, গাজী অটো রাইস মিলকে ৫০হাজার এবং নাটোর অটো রাইস মিল সহ মোট চারটি মিল মালিককে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত চার দিনে এখন পর্যন্ত ভ্রাম্যমান আদালত ৩লাখ ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *