জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মিসরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশির লেখা একটি মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লিজেন্ড অব আ ফাদার, এ ডটার এ্যান্ড আ হলি বন্ড’ বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে এসেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে। এতে বলা হয়, ‘ডিভাইন ডেসটিনি- দ্য লিজেন্ড অব আ ফাদার, আ ডটার এ্যান্ড আ হলি বন্ড’ উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, উপন্যাসের চরিত্র শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করার পরে লেখক একটি বিশুদ্ধ রসবোধ সঞ্চার করেন, যেমন ‘তবে বাড়িতে রান্না করা খাবারের চেয়ে বন্দী (বঙ্গবন্ধু)’র কাছে বই ছিল বেশি পছন্দনীয়।’ খবর বাসসর।বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি আজ শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।প্রধানমন্ত্রীর কাছে ৫৩ অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন ॥ জাতীয় সংসদে উপস্থাপনীয় ৫৩ অডিট ও হিসাব রিপোর্ট এবং দুটি বিশেষ অডিট রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ করার পূর্বে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। ৫৩ অডিট ও হিসাব রিপোর্টের মধ্যে ৫১ কমপ্লায়েন্স অডিট এবং দুটি উপযোজন হিসাব রিপোর্ট।এ সময় কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল তার রিপোর্টে উল্লেখিত বিষয়াদি এবং নিরীক্ষা ও হিসাব বিভাগে নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
অনান্য খবর
দুর্নীতির দুর্দিন চলছে
একটা সময় ছিল, যখন দেশের প্রতিটি নাড়ি-নক্ষত্র জুড়ে ছিল দুর্নীতি। তখন ছিল দুর্নীতির ভরা যৌবন। দুর্নীতি দাপিয়ে বেড়াতো দেশের প্রতিটি সেক্টরে। টানা পাঁচবার আমাদের এই…
বন্যপ্রাণী সংরক্ষণে পদক পাচ্ছেন দুই ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিনটি ক্যাটাগরিতে ২ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড…
ডেঙ্গুর প্রকোপ নিয়ে বিভ্রান্তি ছড়াতে সারা দেশে ৭০০ কর্মীকে নির্দেশনা!
নিউজ ডেস্ক: একের পর এক গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে বিএনপি। পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত…
