এ কে খান :
ঢাকায় আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সৌজন্য সাক্ষাৎ করে নানা সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। তিনি বলেন বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ জনবহুল দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্পায়ন বৃদ্ধি করে নারীদের কর্মসংস্থান সৃষ্টি, নিজ আবাসস্থলের গমনাগমন দুরত্বের মধ্যে নারী বান্ধব কর্ম পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় কমপক্ষে একটি করে বিসিক শিল্পনগরী, অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন গড়ে তোলা দরকার। এমন প্রস্তাব নিয়ে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ৩১ অক্টোবর সকাল ৯ ঘটিকার সময় আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহীদের এমন প্রস্তাব অবহিত করেন। মতবিনিময়ে চেয়ারম্যান, আশিক চৌধুরী, সিএফএ সিনিয়র সেক্রেটারি শুনানি করেন। এসময় BEZA এর মহাপরিচালক ইনভেস্টমেন্ট প্রমোশন মুসারত জেবিন, মহাপরিচালক প্রশাসন আবু হেনা মোঃ মোস্তফা কামাল ও টিএমএসএসের পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ডক্টর হোসনে আরা বেগম উক্ত প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীদের বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস, ফাইভ স্টার হোটেল মমইন ও টিএমএসএসের নানা কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তাঁরা কোন বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। এ সময় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
