ঢাকায় টিএমএসএসের উদ্যোগে দুঃস্থদের মাঝে কুরবানির গোশত বিতরণ

শেয়ার করুন:

ঢাকায় টিএমএসএসের উদ্যোগে দুঃস্থদের মাঝে কুরবানির গোশত বিতরণ

এ কে খান :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র উদ্যোগে রাজধানীর মিরপুর-১০ এর কাজীপাড়ায স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। ঢাকার মিরপুর-১০ কাজিপাড়ার  টিএমএসএস’র প্রধান কার্যালয় সংলগ্ন বায়নাকৃত জমিতে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক এবং আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের প্রতিষ্ঠিত সংস্থাটির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মামুন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর-২ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাজিব হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, কাফরুল থানা বিএনপির সদস্য আহসান উল্লাহ হাসান, কাজীপাড়া বাড়ির মালিক সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ এবং টিএমএসএস’র আজীবন সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব, নির্বাহী উপদেষ্টা নির্বাহী সচিবালয় মোহাম্মদ কেফায়েত উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে টিএমএসএস’র পরিচালক ফাইন্যান্স-২ মো. আবুল বাশার ভূঁইয়া, সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক দায়িত্ব ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেন টিএমএসএস’র পরিচালক নির্বাহী সচিবালয় ড. ফাতেমা খাতুন রিমা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল আজহার ত্যাগ ও মানবতার শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। টিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও সংস্থাটি দুঃস্থ মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
পরে স্থানীয় দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে টিএমএসএসের পক্ষ থেকে কুরবানির গোশত তুলে দেওয়া হয়।

শেয়ার করুন: