পাবনায় আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া ‘ওয়াই’ টাইপ বহুমুখী সেতুর দাবিতে মানববন্ধন

পাবনায় আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া ‘ওয়াই’ টাইপ বহুমুখী সেতুর দাবিতে মানববন্ধন
শেয়ার করুন:

পাবনায় আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া ‘ওয়াই’ টাইপ বহুমুখী সেতুর দাবিতে মানববন্ধন
এ কে খান :
পাবনা জেলার যমুনা ও পদ্মা নদীর মিলনস্থলে আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া সংযোগে ‘ওয়াই’ (Y) টাইপ বহুমুখী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ মে পাবনা জেলার কাজিরহাট নৌঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাবনা জেলা উন্নয়ন ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যমুনা ও পদ্মা নদীর মিলনস্থলে আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া ‘ওয়াই’ টাইপ বহুমুখী সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যে সরাসরি ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।এতে যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি বাণিজ্য, শিল্প, কৃষি, পর্যটন এবং আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মো. রোমজান আলী, বিএনপি নেতা মো. রইচ উদ্দিন, প্রফেসর মফিজুল হাসান শাহীন ও ডাঃ শাহীন প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ সরকারের কাছে একটি স্থায়ী ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। প্রস্তাবিত ‘ওয়াই’ টাইপ বহুমুখী সেতু বাস্তবায়িত হলে পাবনাসহ আশপাশের জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন এবং সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।মানববন্ধন শেষে অংশ গ্রহণকারীরা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে রেলী বের করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। মানববন্ধনে এলাকার হাজারো নানা শ্রেণি পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, চাকুরিজীবি, কৃষক, শ্রমিক, জনতা, ঘাট মালিক, নৌ শ্রমিক, পেশাজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য, আইনজীবী ও নানা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: