হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় পাটের মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় ২টি প্রতিষ্ঠাকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে । মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় উপজেলার ৭ নং জগদীশপুর ও ৯ নং নয়াপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে পাটের মোড়কের বিপরীতে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় দুটি প্রতিষ্ঠানকে ৫’হাজার টাকা করে মোট ১০’ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন পাট অধিদপ্তর ও মাধবপুর থানার একদল পুলিশ।
অনান্য খবর
চট্টগ্রাম নগরীর পাহাড়ে ৪৯৫ প্রজাতির উদ্ভিদের সন্ধান
সাগর ঘেঁষা চট্টগ্রাম নগরীর কোলে কোলে পাহাড়, আর তাতে অন্তত ৪৯৫ প্রজাতির উদ্ভিদের সন্ধান মিলেছে। দুর্লভ অশোক, শিমুল, উলটকম্বল, শ্বেত…
সবচেয়ে ক্ষমতাশালী দেশের তালিকায় বাংলাদেশ ৮১তম
বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। নতুন বছরে ক্ষমতাশালী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৮১তম। সম্প্রতি মার্কিন…
