মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার( ৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহাসহ রাজনৈতিক নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে, উপজেলা হলরুমে ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদব বসাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- সহকারি অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত বসাক,প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা করিমুল ইসলাম প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে একাত্তরের মুক্তিযুদ্ধে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের সক্রিয় উজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। এই সাথে তারা শেখ কামালের বোন প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার আহবান জানান।
অনান্য খবর
আটঘড়িয়ার টিএমএসএস কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানালেন টিয়া প্রতিনিধি আব্দুল খালেক খান
বিশেষ প্রতিনিধি : পাবনার জেলার আটঘড়িয়া উপজেলার, আটঘড়িয়া টিএমএসএস কার্যালয়ের কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান…
২ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে টিআইএন লাগবে না
এখন ৫০ হাজার টাকার বেশি অর্থের সঞ্চয়পত্র কিনতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে। আগামী অর্থবছর থেকে…
মেট্রোরেলের চার কিলোমিটার দৃশ্যমান ; উদ্বোধন ২০২১ সালে
দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরির কাজ। আর এই সোনার বাংলা তৈরির জন্য যা যা করার…
