ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন : সভাপতি এডভোকেট খন্দকার বদরুল আলম ও সম্পাদক মতিউর রহমান
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন জেলায় পেশাজীবীদের একত্রে করে কমেটি গঠন অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলার ১২১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।সোমবার ১৬ নভেম্বর জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজধানী ঢাকার মতিঝিলের অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলার আংশিক নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে এডভোকেট মোঃ খন্দকার বদরুল আলম সভাপতি, সাংবাদিক ও সমাজকর্মী মতিউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহাবুবের সুপারিশক্রমে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম রাসেল এবং জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার স্বাক্ষরে এ কমেটি অনুমোদন করা হয়। অনুমোদিত ময়মনসিংহ দক্ষিণ জেলার আংশিক কমিটিতে বিশিষ্ট সমাজকর্মী ও গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি তপন ক্রান্তি দাসকে সিনিয়র সহ-সভাপতি, ব্যবসায়ী ও ও রাজনীতিবিদ আসাদুজ্জামান সুজন কে দুই নম্বর সিনিয়র সহ-সভাপতি, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনোয়ারুল আজিমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট জাহিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মোঃ লুৎফুর রহমান রাকিবকে দপ্তর সম্পাদক, এডভোকেট এ এইচ এম জুবায়ের কে সহকারি দপ্তর সম্পাদক, এডভোকেট তাসলিম উদ্দিন কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আসমা মল্লিককে মহিলা বিষয়ক সম্পাদিকা ও মোঃ আব্দুল কাদেরকে জনসংযোগ সম্পাদক করে ময়মনসিংহ দক্ষিণ জেলার ১২১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়। কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এএসএম আশিক উল্লাহসহ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা আংশিক কমিটির সকল সদস্যদের কে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসভাপতি সাবেক সংসদ সদস্য তাসমিন রানা, মিজানুর রহমান অহিদ, উম্মে আছমা পলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রাজশাহী মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর মোঃ মিজানুর রহমান, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, ঢাকা উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি অধ্যক্ষ মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লোকমান হায়দার, সেক্রেটারি মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাদেকুর রহমান, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, চাপাইনবয়াবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়ন তারা প্রমূখ অভিনন্দন জানান। এ ছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আহমদ ফারুক খোকনকে অভিনন্দন জানান।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে সমগ্র দেশের পেশাজীবীদের সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, পেশাজীবীদ’র মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন : সভাপতি এডভোকেট খন্দকার বদরুল আলম ও সম্পাদক মতিউর রহমান
