বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ২৪ এপ্রিল ২০২২ ইং মুজিববর্ষ উপলক্ষে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উপর প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে বেলা ১২.৩০ঘটিকায় মতবিনিময় অনুষ্ঠিত হয়। আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃর্ক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার এ স্বপ্ন পূরণের লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং এরই ধারাবাহিকতায় বেড়া উপজেলার আশ্রয়ণ প্রকল্প ২য় পর্যায়ে ৫০টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে নতুন ভারেঙ্গা ইউনিয়নের হড়াতলা আশ্রয়ণ প্রকল্পের ১৬টি এবং মাশুমদিয়া ইউনিয়নের ফকিরকান্দি ৩৪টিআশ্রয়ণ প্রকল্প এবং গৃহহীনরা যেন নতুন ঘর পেয়ে আনন্দে ঈদ কাটাতে পারে এটাই মমতাময়ী প্রধানমন্ত্রীর প্রত্যাশা। এ সময় আরো উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার সহ গণমাধ্যম কর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনান্য খবর
তারা জড়িত না থাকলে কেন আলামত নষ্ট করবে?
২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এবং তৎকালীন বিএনপি-জামায়াত…
পিপিই’র সংকট নেই, প্রয়োজন বুঝে ব্যবহারের নির্দেশনা
ঢাকা: চিকিৎসক বা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের জন্য পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট বা ব্যক্তি সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ব্যবহার নিয়ে সতর্ক হওয়ার…
আগামী জুনে আসছে পাটের পলিথিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী জানান, এ লক্ষ্যে সরকার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সংশ্লিষ্ট উদ্ভাবককে প্রয়োজনীয় বরাদ্দ দিয়েছে। কিছু…
