আব্দুল খালেক খান, পাবনা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা যাবে না। কারণ তিনি বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছেন। তা বাস্তবায়ন করতে তিনি ৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সংযোজন করেন। মহানবী (সাঃ) মদিনা সনদে যে রকম ভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সকল ধর্মের প্রতি সম্মান জানানোর কথা বলেছিলেন, ঠিক সে ভাবেই বঙ্গবন্ধু ৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সংযোজন করে সকল ধর্ম পালনের স্বাধীনতা ও স্বীকৃতি দিয়েছেন। তিনি আরও বলেন শহীদদের প্রতি ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি ও স্বাধীন দেশের মন্ত্রী ও এমপি হতে পেরেছি। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন ধর্ম প্রাণ মুসলমানদের জন্য সরকার সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করছেন। তারই ধারাবাহিকতায় বগুড়ায় একটি মডেল মসজিদ নির্মাণ করা হবে। গতকাল ২/৩/২২ বগুড়ার টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের সামনে ধর্ম প্রতিমন্ত্রী প্রস্তাবিত সদর উপজেলা মডেল মসজিদের স্থান ও টিএমএসএস’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের সামনে বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন প্রস্তাবিত সদর উপজেলা মডেল মসজিদের স্থান পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং উর্দ্ধতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ মকবুল হোসেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, ইসলামীক ফাউন্ডেশনের ডিজি অতিরিক্ত সচিব ড. মোঃ মুশফিকুর রহমান,গণপূর্ত বিভাগের সুপারেন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার ড.আবু নাছের চৌধুরী, গণপূর্ত বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী এ,এইচ,এম শাহরিয়ার, ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নজিবর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও দোয়া পরিচালনা করেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রহমান পীর সাহেব। মন্ত্রী অনুষ্ঠানে আসলে টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধি স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে গার্ড অব অর্নার প্রদান ও জাতীয় সংগীত পরিবেশন করে। উল্লেখ্য প্রতিমন্ত্রী বিকেলে হোটেল মম ইনের কনভেনশন হলে টিএমএসএস‘র উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন। সভায় টিএমএসএস মম ইন বিনোদন জগতে নির্মিতব্য মসজিদ ও মৈত্রী মন্দির নির্মাণের থ্রি-ডি মডেল ও প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আহরণ ১০ বছরে সর্বোচ্চ
করোনা মহামারির মধ্যেও গত ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রার রেকর্ড ভেঙে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় করেছে বাংলাবান্ধা স্থলবন্দর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)…
বিজয় দিবসের আগেই স্থায়ী ডিজিটাল পরিচয়পত্র পাবেন মুক্তিযোদ্ধারা
Permanent Digital Identity Cards will be given to all the heroes of freedom fighters before the next Victory Day, said…
বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির স্কলারশীপ অ্যাওয়ারর্ডিং অনুষ্ঠিত
এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি…
