বিশেষ প্রতিনিধি :উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,টিএমএসএস মেডিক্যাল কলেজের চেয়ারপার্সন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগমের সাথে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট মোঃ আঃ খালেক খান পিভিএম এর মধ্যে টিএমএসএসের পাবনা অঞ্চলের মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের উপর পর্যালোচনা ও মতবিনিময় সভা সম্প্রতি বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিসের প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালকের দপ্তরে অনুষ্ঠিত হয়।সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগম।আলোচনায় অংশ নেয় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদক প্রাপ্ত সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান।নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে এ প্রতিষ্ঠানে কর্মরতদের যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার জন্য আহবান জানানোর পাশাপাশি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি আরো জানান তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে বেগবান ও গতিশীল করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করতে হবে। টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান জানান আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে আমি তা যথাযথ পালন করার চেষ্টা করছি।টিএমএসএসের পাবনা এলাকার বিভিন্ন শাখার কার্যক্রমের সরেজমিন পরিদর্শন সংক্রান্ত রিপোর্ট ও বিভিন্ন পত্রিকায় টিএমএসএসের প্রকাশিত সংবাদের পত্রের কাটিং নির্বাহী পরিচালকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও অফিস সহকারী সচিব মোঃ রাজু আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনান্য খবর
গোপনে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ, বহিষ্কার হচ্ছেন নেতারা!
নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত না থাকলেও স্বতন্ত্র হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গোপনে মনোনয়নপত্র দাখিল করছেন বিএনপির…
বোরোর প্রভাব চালের বাজারে
অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে চালভেদে কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। গত কয়েক মাস ধরে…
বাংলাদেশের উন্নয়নে সহায়তা করবে নিবন্ধে লিউ ঝেনহুয়া
চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর লিউ ঝেনহুয়া বলেছেন, বাংলাদেশে উৎপাদিত পণ্যের ৯৭ শতাংশ কর চীন শূন্য হারে অগ্রাধিকারমূলক…
