পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বন্যাকবলিত অসহায়,দুঃস্থ ও আনসার ভিডিপি পরিবার গুলোর মধ্যে গত ২০/৬/২২ তারিখ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার,ওর স্যালাইন,ম্যাচ,মোমবাতি,রশি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মিজানুর রহমান শামীম এর পক্ষে বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ আবুল আহসান ফরিদী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ এনামুল হক।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপ-মহাপরিচালক মোঃ আবুল আহসান ফরিদী বলেন এ বিপদের সময় আপনারা ধৈর্য্য ধারণ করে অবস্থার মোকাবেলার জন্য চেষ্টা করবেন।তিনি এ বিপদের সময় বিপদগ্রস্ত মানুষদের সহায়তা দিতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।আরো উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের সহকারী পরিচালক,সার্কেল অ্যডজুট্যান্ট,সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও কোম্পানিগঞ্জ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,কোম্পানীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী ও গ্রাম পর্যায়ের বিভিন্ন সদস্য- সদস্যারা উপস্থিত ছিলেন।বন্যা কবলিত এলাকার কয়েকশত মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল খালেক পিভিএম,পাবনা
অনান্য খবর
দুর্বল হচ্ছে করোনা ॥ শনাক্তের হার দশ শতাংশের নিচে
করোনা মহামারীর কবল থেকে ধীরে ধীরে মুক্তি পেতে যাচ্ছে দেশ। দুর্বল হয়ে পড়ছে করোনার ছোবল। তিন মাসের মধ্যে প্রথমবারের মতো…
বেড়ার প্রত্যন্ত অঞ্চলে বইমেলা!
নিজস্ব প্রতিবেদক : “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই…” পাবনা জেলার বেড়া উপজেলায় দয়ালনগর গ্রামে দয়ালনগর বাহারুন্নেছা…
শেরপুর মডেল গার্লস কলেজে বসন্ত উৎসব
শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে মডেল গার্লস ডিগ্রি কলেজে বসন্ত বরণ উৎসব পালন করা হয়েছে। বসন্ত বরণ…
