ময়মনসিংহে সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুকে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা
আঃ খালেক খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিক নির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশে সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানোর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার ২৬ নভেম্বর গফরগাঁও উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংবাদিক মতিউর রহমান মতির নেতৃত্বে নেতৃবৃন্দ সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা পেশাজীবী দলের প্রধান উপদেষ্টা এডভোকেট আখলাকুর রহমান নান্নু, সহসভাপতি নাজমুল হক, এস এম কামাল উদ্দিন ও মীর সুলতানা আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, যুগ্ম সম্পাদক মিন্টু মিয়া, প্রভাষক ইবনুল হাসান সবুজ, আব্দুল ওয়াদ ও খাইরুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী দিনে ময়মনসিংহ দক্ষিণ জেলায় পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, বেগবান ও শক্তিশালী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নেতৃবৃন্দও আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।