উত্তরাঞ্চল প্রতিনিধি ।। জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক),পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট(ইফাদ) এর অর্থায়নে বাস্তবায়নাধীন Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন”উপ-প্রকল্পের কর্ম এলাকার নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের লক্ষে ৩,৯৩,৫০০ তিন লক্ষ তিরানব্বই হাজার পাচঁশত টাকা আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত।বগুড়ার বনানীস্থ গাক কার্যালয়ে ৩/৭/২২ তারিখ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও অনুদানের চেক হস্তান্তর করেন গাক সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড.খন্দকার আমগীর হোসেন।অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাক’র সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম,সমন্বয়কারী-কমিউনিকেশনস এ্যন্ড ডকুমেন্টেশন সরদার জিয়া উদ্দিন,আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জিয়াউর রহমানসহ প্রমুখ। উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নের পাশাপাশি সংস্থার আংশিক অনুদান হিসেবে ৩টি ফ্রিজ,৬টি কাউ কমফোর্ট শেড,৩টি সাইলেজ প্রর্দশনী প্লট,৫টি ঘাসের প্রদর্শনী প্লট,২টি ঘাসের ডিলার পয়েন্ট উন্নয়ন,৩টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন,২টি ঘাস কাটার মেশিন,২টি খর কাটা মেশিন,৩টি মিল্ক ক্যান,২টি অটোভ্যান,১টি ক্রিমসেপারেটর মেশিন,১টি কালেকশন পয়েন্ট উন্নয়ন ও ১টি বুচারশপ আধুনিকায়নের মোট ৩৩টি চেক প্রদান করা হয়।চেক হস্তান্তর অনুষ্ঠানে ৩৩ জন উপকারভোগী সদস্যদের মধ্যে ৩৩ টি চেক হস্তান্তর করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,এনজিও কর্মী,প্রকল্পের উপকারভোগী সদস্য,গাকের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,গন্যমান্য ব্যক্তি বর্গ,রাজনৈতিক ব্যক্তি বর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ কে খান, পাবনাতারিখ ৩/৭/২২
অনান্য খবর
আতঙ্কিত হবেন না, করোনায় আক্রান্ত অধিকাংশ রোগী সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন: ডা. আব্দুল্লাহ
দেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর দ্য ডেইলি স্টার অনলাইনের কথা হয় বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহর…
শেখ হাসিনা ও মোদির উপস্থিতিতে বঙ্গবন্ধু গান্ধী জাদুঘর উদ্বোধন
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) বঙ্গবন্ধু-মহাত্মা…
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম শরীয়তপুর,২৭সেপ্টেম্বর, বুধবার: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক…
