বাংলাদেশ ২০২২-২৬ মেয়াদে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ-আইসিএইচ) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে নির্বাচিত হয়েছে।বৃহস্পতিবার (৭ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বুধবার (৬ জুলাই) ইউনেস্কোর আইসিএইচ বিষয়ক ২০০৩ কনভেনশনের সদস্য দেশগুলোর অংশগ্রহণে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে নবম সাধারণ সভায় অনুষ্ঠিত ইন্টারগভার্নমেন্টাল কমিটির নির্বাচনে বাংলাদেশ চার বছরের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ভারত, ভিয়েতনাম ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং যুগ্ম সচিব মো. ফাহিমুল ইসলাম।‘আইসিএইচ’র ৬টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০টি দেশের মধ্যে ১২টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ-৪ এর চারটি শূন্যপদে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করেছে৷ এর আগে ইরান ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।’এর আগে ২০২০ সালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয় এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা ইউনেস্কো কর্তৃপক্ষকে জানানো হয়৷আন্তর্জাতিক এই সংস্থার ২০০৩ কনভেনশনের ‘সেইফগার্ডিং ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ’ শীর্ষক ইন্টারগভার্নমেন্টাল কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হওয়ার ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো।
অনান্য খবর
বুধবার পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ২৭ অক্টোবর পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন গণভবন থেকে ভার্চুয়ালি…
উন্নয়নের মহাসড়কে পটুয়াখালী ॥ আগামীকাল সিরাজগঞ্জ
পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুত কেন্দ্রসহ চলছে একাধিক মেগা প্রকল্পের কাজ সাগরকন্যা খ্যাত পটুয়াখালী ! অপার সম্ভাবনাময় এ জেলাটি পুরাতন ১৯…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে গেছে: বস্ত্রমন্ত্রী
বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে,…
