আনসার-ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ মামুনূর রশীদের চট্টগ্রাম রেঞ্জ ও জেলা কার্যালয় পরিষদ

আনসার-ভিডিপি'র অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ মামুনূর রশীদের চট্টগ্রাম রেঞ্জ ও জেলা কার্যালয় পরিষদ
শেয়ার করুন:

আনসার-ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ মামুনূর রশীদের চট্টগ্রাম রেঞ্জ ও জেলা কার্যালয় পরিষদ
আঃ খালেক খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, সাংগঠনিক সক্ষমতা জোরদার, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি ও মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন করেছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ। রবিবার ১৫ নভেম্বর তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে  মতবিনিময় করেন। পরিদর্শন কালে তিনি বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি, ব্যবস্থাপনা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ মামুনুর রশীদ আনসার ব্যাটালিয়ন’র সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালন, সাংগঠনিক শৃঙ্খলা, প্রশিক্ষণ ও কল্যাণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সদস্যদের দায়িত্ব শীলতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি চট্টগ্রাম রেঞ্জ ও জেলা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন। এর মধ্যে ছিল এমআই রুম, মহিলা আবাসন, জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রসহ সদস্যদের আবাসন, প্রশিক্ষণ ও কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা। এ সব স্থাপনার পরিবেশ, ব্যবস্থাপনা, ব্যবহারিক সুযোগ-সুবিধা এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তিনি বিস্তারিত অবহিত হন। এ ছাড়া তিনি বাহিনীর দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম, সদস্যদের আবাসন ব্যবস্থা ও বিভিন্ন অবকাঠামোগত সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের গুরুত্বও পরিদর্শনে বিশেষভাবে উঠে আসে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান বিভিএম, পিভিএমএস ও জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেন, আনসার ভিডিপি’র চট্টগ্রাম জেলা কার্যালয় ও আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মতে, এ ধরনের সরেজমিন পরিদর্শন বাহিনীর প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি, কর্মদক্ষতা ও সাংগঠনিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সমস্যা, সম্ভাবনা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে বাহিনীর প্রশিক্ষণ, সদস্যকল্যাণ ও সামগ্রিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পথ সুগম হবে।

শেয়ার করুন: