শেরপুর জেলা প্রতিনিধি :আট মামলায় জামিন নিয়ে কারামুক্ত হয়েছেনশেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী। আজ ৪ ফেব্রুয়ারী রাতে শেরপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এর শেরপুর জেলা ও দায়রা জজ তৌফিক আজিজ পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত ছয়টি মামলায় আজ দুপুরে জামিন প্রদান করেন। এর আগে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে হযরত আলী দুইটি মামলায় জামিন লাভ করেন।হযরত আলীকে গত ৪ জানুয়ারী চরপক্ষীমারি এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। দীর্ঘ একমাস কারাভোগের পর শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাগার থেকে বেরিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনান্য খবর
কোভ্যাক্স দেবে সব টিকা
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামনে আরও একটি পথ সুগম হলো। করোনার টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে…
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি…
এডিস মশা নিধনে আন্তর্জাতিক মানের ২৫ টন ওষুধ আমদানি:মেয়র জাহাঙ্গীর
ডেঙ্গু প্রকোপ থেকে দেশকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে চলছে প্রশাসন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ডেঙ্গুর রোগ বহনকারী…
