হবিগঞ্জ প্রতিনিধি:সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার (১৮ জুলাই) বেলা ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল-মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। আর হাসপাতাল নেয়ার পর মারা যান আরো তিন জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। ওসি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।
অনান্য খবর
বাংলাদেশে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের অপেক্ষায় সৌদি আরব
বাংলাদেশে ১৫ বিলিয়ন মার্কিন ডলার (দেড় হাজার কোটি ডলার) বিনিয়োগের অপেক্ষায় আছে সৌদি আরব। সৌদি প্রতিষ্ঠানগুলোই কেবল বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা…
১৭৪২টি ওয়াটার পয়েন্ট হচ্ছে খুলনার উপকূলে
লবণাক্ততার প্রভাবে খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। কয়রা-দাকোপসহ প্রত্যন্ত গ্রামগুলোতে পানির তেমন কোনো উৎস নেই। এতে খাবার পানির…
রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন
রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের চলতি…
