হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সাথে ৩ সন্তান জন্ম দেয়ার পর ‘মা’ পলি রানী দেব (২৮) মারা গেছেন। তিনি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসে কর্মরত দ্বীপক দেবের স্ত্রী। পলি রাণী দেব যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।রবিবার (৫জুন) ভোর ৫টায় সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অপরদিকে জন্ম নেয়া ৩টি শিশুই মেয়ে এবং ১জন মারা যাওয়ার অপর ২জন আইসিউতে। রশ্মি দেব (৭) নামে আরও এক কন্যা সন্তান রয়েছে তার। ৩দিন আগে সিলেটে একটি ক্লিনিকে সিজার হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পলি রাণী দেবকে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃর্ত্যু ঘটে। এ দিকে পলি রাণী দেবের মৃর্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষিকার নিথর দেহ দেখে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা চোখের অশ্রু ফেলেছেন।
অনান্য খবর
বানিয়াচং ও আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি:হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বানিয়াচং ও আজমিরীগঞ্জের ২ জন নিহত হয়েছেন। তারা হলেন বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর…
দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে মেট্রোরেলের কাজ
নগরবাসীকে যানজট মুক্ত একটি সড়ক উপহার দিতে দ্রুত গতিতে এগোচ্ছে মেট্রোরেল নির্মাণের কাজ। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে প্রকল্পের অগ্রগতি। সরকারের সিদ্ধান্ত…
আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে—শিমুল বিশ্বাস এমপি
আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে—শিমুল বিশ্বাস এমপি এ কে খান : পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য…
