শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের নকলার চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা সতিনকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত ১৪ বছরের পলাতক আসামী আন্জুমানারা বেগম’কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আঞ্জুমানারা বেগমকে ১৩ মার্চ রাতে ময়মনসিংহ সদর উপজেলার চরশসা জয় বাংলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আঞ্জুমানারা বেগম নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মৃত নূরুল আমিন বৈঠার স্ত্রী। র্যাব জানায়, জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের নূরুল আমিন বৈঠা তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে রেখে আন্জুমানারা বেগমকে দ্বিতীয় বিবাহ করে। এরপর থেকেই তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এরই জেরে ধৃত আসামী আন্জুমানারা বেগম (শেফালী) এর প্ররোচনায় ও সহযোগিতায় নূরুল আমিন বৈঠা বিগত ২০০৫ সালের ৫এপ্রিল তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। এঘটনার পর থেকেই স্বামী স্ত্রী দুজনেই পালিয়ে যায়। এরপর নূরুল আমিন বৈঠা মারা যায়। পরবর্তীতে, আদালত সাক্ষ প্রমানশেষে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় ২০১০ সালের ১৯ এপ্রিল আসামী আন্জুমানারা বেগমের অনুপস্থিতিতে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১১(ক)/৩০ ধারায় দোষী সাব্যস্থ করে তাকে (আঞ্জুমানারা) মৃত্যুদন্ডে দন্ডিত করেন।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৩ মার্চ রাতে ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরশসা জয় বাংলা বাজার এলাকা থেকে আন্জুমানারা বেগম (শেফালী) (৪৬) কে গ্রেপ্তার করে। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
অনান্য খবর
পতেঙ্গা টার্মিনাল পাচ্ছে সৌদি আরব
চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে প্রায় ২ হাজার কোটি টাকার প্রস্তাবিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের কাজটি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ…
জানুয়ারির মধ্যেই কাজ শুরু
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হচ্ছে জানুয়ারীর মধ্যেই। জি-টু-জি ভিত্তিতে বিশাল এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ ও চীন সরকার।…
আজ থেকে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু
দেশে করোনা প্রতিরোধে চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির প্রয়োগ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এই টিকা প্রথমে নিচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজের…
