শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের নকলার চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা সতিনকে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত ১৪ বছরের পলাতক আসামী আন্জুমানারা বেগম’কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। আঞ্জুমানারা বেগমকে ১৩ মার্চ রাতে ময়মনসিংহ সদর উপজেলার চরশসা জয় বাংলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আঞ্জুমানারা বেগম নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মৃত নূরুল আমিন বৈঠার স্ত্রী। র্যাব জানায়, জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের নূরুল আমিন বৈঠা তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে রেখে আন্জুমানারা বেগমকে দ্বিতীয় বিবাহ করে। এরপর থেকেই তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এরই জেরে ধৃত আসামী আন্জুমানারা বেগম (শেফালী) এর প্ররোচনায় ও সহযোগিতায় নূরুল আমিন বৈঠা বিগত ২০০৫ সালের ৫এপ্রিল তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। এঘটনার পর থেকেই স্বামী স্ত্রী দুজনেই পালিয়ে যায়। এরপর নূরুল আমিন বৈঠা মারা যায়। পরবর্তীতে, আদালত সাক্ষ প্রমানশেষে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় ২০১০ সালের ১৯ এপ্রিল আসামী আন্জুমানারা বেগমের অনুপস্থিতিতে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১১(ক)/৩০ ধারায় দোষী সাব্যস্থ করে তাকে (আঞ্জুমানারা) মৃত্যুদন্ডে দন্ডিত করেন।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৩ মার্চ রাতে ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরশসা জয় বাংলা বাজার এলাকা থেকে আন্জুমানারা বেগম (শেফালী) (৪৬) কে গ্রেপ্তার করে। র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
অনান্য খবর
বিএনপি এখন খণ্ড-বিখণ্ড : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রেখে যাওয়া দল ৪২ বছর পরে মানসিকভাবে খণ্ড-বিখণ্ড, সাংগঠনিকভাবে…
লিজ দেওয়া হচ্ছে বন্ধ পাটকল
এক দিনেই সরকারি ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছিল ২৮ জুন। ৬ মাস পর সরকার পাটকলগুলোকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের কাছে…
সচল হবে সাড়ে ১০ হাজার কিমি নৌপথ
ড্রেজিং মাস্টার প্ল্যানের আওতায় ১৭৮ নদী খনন করা হবে ২০২৫ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ব্যয়…
