শারীরভিটায় বিবাহিত-অবিবাহিতদের জমজমাট ফুটবল ম্যাচ

শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলপাড়ের শারীরভিটা গ্রামের শেখ বাড়ির উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে শারীরভিটা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নৈপুণ্যপূর্ণ ফুটবল উপহার দেন। টান টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলার প্রতিটি মুহূর্ত দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।

ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন নগরবাড়ির এভারগ্রীন ফিটনেস কমিউনিটির পরিচালক সাকির হোসেন। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবিউল ইসলাম বাপ্পি।

আয়োজকরা জানান, গ্রামের যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাটি শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়রা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন: